উত্তরায় আগুন: দুই পরিবারের ৬ জনের মৃত্যু
আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।”