১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চকবাজারে আবাসিক ভবনে আগুন

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।

সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটে এ আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি পৌনে ৬টায় বলেন, “একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছেভ”

আগুনে কারো হতাহতের কোনো তথ্য এখনো মেলেনি বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।