২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বনশ্রীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

“আটকে পড়া পাঁচজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।”

বনশ্রীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 11:41 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

ঢাকার বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিভিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

রাত ৯টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণের খবর দেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, “আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টাতেই আগুন নেভানো সম্ভব হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। আটকে পড়া পাঁচজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।”

দোলন জানান, ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা দেরি হয়।

"প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় ফ্রিজের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য আনুমানিক দুই লাখ টাকা।"