এবার আইওএস-এ এল মাইক্রোসফট কোপাইলট
উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমেও কোপাইলট ফিচারটি এনেছিল কোম্পানিটি। এখন পর্যন্ত একশ কোটির বেশি ডিভাইসে ফিচারটি’র ব্যবহার হচ্ছে।
অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস-এও চালু হল মাইক্রোসফটের এআইনির্ভর সহায়ক ব্যবস্থা ‘কোপাইলট’।
কিছুদিন আগেই কোপাইলটের অ্যান্ড্রয়েড সংস্করণের ‘স্ট্যান্ডঅ্যালোন’ অ্যাপ চালু করেছে মাইক্রোসফট, যার মাধ্যমে খুব দ্রুতই এই এআই সিস্টেমে প্রবেশের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। সে সময়ই ইঙ্গিত মিলেছিল, অ্যাপটি আইওএস ও আইপ্যাড সংস্করণেও চালু হতে যাচ্ছে।
অ্যাপটি পাওয়া যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরে।
কোপাইলটের ডেস্কটপ সংস্করণ ও চ্যাটজিপিটি মতো এআই ব্যবস্থায় বিভিন্ন প্রশ্ন লেখা পর এর জবাব পেতে অপেক্ষা করতে হলেও কোপাইলটের নতুন সংস্করণে মিলবে ওপেনএআইয়ের জিপিটি মডেল থেকে জবাব পাওয়ার সুবিধা, যা এআই কোম্পানিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) সর্বশেষ সংস্করণ।
এদিকে, চ্যাটজিপিটি’র বিনামূল্যের সংস্করণে ব্যবহার করা হয়েছে জিপিটি-৩.৫ এলএলএম। তবে, নতুন এলএলএম ব্যবহারের সুবিধা পেতে ব্যবহারকারীদেরকে ‘চ্যাটজিপিটি প্লাস’ নামের আর্থিক ফিভিত্তিক গ্রাহক সেবা প্যাকেজ কিনতে হয়।
এর পাশাপাশি, অ্যাপটির আইওএস সংস্করণে মিলবে সাধারণ প্রম্পটের সহায়তায় ছবি তৈরির সুবিধা। আর এ নির্দিষ্ট ফিচারে ব্যবহার করা হয়েছে ওপেনএআইয়ের ‘টেক্সট-টু-ইমেজ’ এআই ব্যবস্থা ‘ডাল-ই ৩’। এর আগে ওপেনএআই চ্যাটবটটি সম্পর্কে বলেছে, ডাল-ই’র নতুন সংস্করণ এর আগের সংস্করণের চেয়ে ‘অনেক উন্নত’। এমনকি মানুষের হাতের মতো সূক্ষ্ম প্রম্পটগুলোও ভালোভাবে বুঝতে পারে এটি, যা আগের সংস্করণগুলোয় সম্ভব হয়ে ওঠেনি।
মাইক্রোসফট ‘বিং চ্যাট’কে নতুন নামে রিব্র্যান্ড করার পর ‘কোপাইলট’-এর সর্বশেষ প্রকাশিত সংস্করণ এটি।
এর আগে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমেও কোপাইলট ফিচারটি এনেছিল কোম্পানিটি। এখন পর্যন্ত একশ কোটির বেশি ডিভাইসে ফিচারটি’র ব্যবহার হচ্ছে।
কোপাইলটের বিস্তৃতি আরও বড় পরিসরে নেওয়ার লক্ষ্যস্থির করেছে মাইক্রোসফট, বিশেষ করে অ্যাপটির বিনামূল্যের সংস্করণ চালুর পর থেকে।
