২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটের গতি দ্বিগুণের চেষ্টায় সিসকো

ইন্টারনেট নেটওয়ার্কভিত্তিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিসকো, বিভিন্ন ওয়্যারলেস সেবাদানকারী প্রতিষ্ঠান ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য ইন্টারনেটে ডেটা গতি দ্বিগুণ করার চেষ্টা করছে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবারে সিসকো এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 01:11 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

সিসকোর হিসেব অনুসারে, ইন্টারনেট ট্রাফিক আগামী পাঁচ বছরে তিনগুণ বৃদ্ধি পাবে। এ জন্য সিসকো আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সিএনএন। প্রস্তুতি হিসেবে সিসকো তৈরি করছে নতুন একটি রাউটার। নতুন কোর রাউটার প্রযুক্তিটি ‘সিআরএস-এক্স’ নামে পরিচিত।

এ রাউটারের প্রতিটি স্লটের মাধ্যমে সেকেন্ডে ৪০০ গিগাবিট ডেটা আদান-প্রদান করা যাবে এবং প্রতিটি র‌্যাকের মাধ্যমে ৬.৪ টেরাবিট ডেটা পাঠানো যাবে। যদি দুটি র‌্যাককে জোড়া দেয়া হয় তবে সিআরএস-এক্স সিস্টেমটি প্রতি সেকেন্ডে এক পেটাবিট ডেটাও আদান-প্রদান করতে পারবে।

প্রতিনিয়ত ইন্টারনেট ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে। স্ট্রিম, ডাউনলোড ও সোশাল নেটওয়ার্কের ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এরকম অবস্থায় ওয়্যারলেস সেবাদানকারী ও ইন্টারনেট প্রোভাইডারদের গ্রাহকসেবাকে আরও সহজ করতেই রাউটারটি নির্মাণ করছে সিসকো।