মাথা নাড়িয়েই আইফোন-আইপ্যাড নিয়ন্ত্রণ!
এই সুবিধার ফলে বাম বা ডানপাশে মাথা ঝাঁকিয়ে হোম পেইজ, অ্যাপস নির্বাচন অথবা ডিভাইসের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহাকারীরা।
এবার মাথার দ্রুত নড়াচড়ায় আইফোন এবং আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে-- অ্যাপল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাক-এ তেমন সম্ভাবনারই ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস৭ এর বেটা সংস্করণে ‘সম্ভবত’ ফিচারটি অন্তর্ভুক্ত করেছে।
ওই সুবিধার ফলে বাম বা ডানপাশে মাথা ঝাঁকিয়ে হোম পেইজ, অ্যাপ্লিকেশন নির্বাচন অথবা ডিভাইসের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহাকারীরা।
সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফিচারটি প্রতিবন্ধী ব্যবহারকারীদের কাজে লাগবে। এ সুবিধাটি ব্যবহারকারী নিজের জন্য কাস্টমাইজও করে নিতে পারবেন।
অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য অ্যাপল নতুন ওএস-এর বেটা সংস্করণ সরবরাহ করেছে। এক্ষেত্রে যদিও অ্যাপল কঠোর পোপনীয়তার নীতি মেনে চলে, বিভিন্ন ব্লগে নতুন সংস্করণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে।
এই বছরের শেষ নাগাদ আইওএস সেভেনের চূড়ান্ত সংস্করণ বাজারে আসাবে বলে অ্যাপল জানিয়েছে, সে সময় আইফোনের নতুন সংস্করণের ঘোষণাও আসতে পারে বলে জোর গুজব রয়েছে।
