২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেসলেটে স্মার্টফোন নোটিফিকেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 01:22 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

পরিধানযোগ্য প্রযুক্তি ফ্যাশন নিয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ বরাবরের মতো এগিয়ে। এবার ছোট প্রতিষ্ঠানও পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে এগিয়ে আসছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের খবরে প্রকাশ, ব্রেসলেটে স্মার্টফোনের নোটিফিকেশন দেখার উপযোগী প্রযুক্তি আনছে এমব্রেস প্লাস নামে একটি ছোট প্রতিষ্ঠান।

এই প্রযুক্তি ব্রেসলেটে স্মার্টফোনের ইনকামিং কল, ব্যাটারি পাওয়ার, টেক্সট মেসেজ, ই-মেইল এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমের আপডেট নোটিফিকেশন হিসেবে দেখা যাবে।

কিকস্টার্টার পেজে প্রকল্পটি শুরু করে এমব্রেস প্লাস। প্রকল্পটির লক্ষ্য ছিল এ জন্য ৮০ হাজার ডলার সংগ্রহ করা। তবে ইতিমধ্যেই প্রকল্পটি লক্ষ্যমাত্রা অতিক্রম করে ২ লাখ ৬৫ হাজার ডলার অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।