২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতেও আসছে আইওএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:57 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

টেক জায়ান্ট অ্যাপল মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘আইওএস’ গাড়ির ড্যাশবোর্ডের উপযোগী করে বানানোর জন্য কাজ করছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের খবরে প্রকাশ, ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০১৩-এ অ্যাপল ঘোষণা দিয়েছে, গাড়ির ড্যাশবোর্ডে আইওএস আসছে ২০১৪ সালে।

আগামী দিনে চালক এই সফটওয়্যার প্রযুক্তির সুবিধা নিতে সক্ষম হবে। এ জন্য গাড়ির ড্যাশবোর্ডের স্ক্রিনে আইওএস চালানো হবে। সেখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কলিং, রেডিও, মেসেজিং এবং ন্যাভিগেশন। এছাড়া আইওএস প্ল্যাটফর্মের আরও অ্যাপ্লিকেশন সেখানে ব্যবহার করা যাবে।

ইতোমধ্যে ডব্লিউডব্লিউডিসিতে যেসব ব্যক্তিগত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আইওএস ইন্টিগ্রেশনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছে হন্ডা, মার্সেডিজ-বেঞ্জ, নিশান, শেভি, কিয়া, ইনফিনিটি, হিউন্ডাই, ভলভো, জাগুয়ার, পোরশে এবং একুরা।