২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নভেম্বরে বিদেশি ব্র্যান্ডের ফোনের চালান দ্বিগুণেরও বেশি হয়েছে চীনে

গত বছরের নভেম্বরের তুলনায় এ বছরের একই মাসে চীনে অ্যাপলের আইফোনসহ বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোনের চালান ১২৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

নভেম্বরে বিদেশি ব্র্যান্ডের ফোনের চালান দ্বিগুণেরও বেশি হয়েছে চীনে
এ হিসাবের মধ্যে বিদেশি ব্র্যান্ডের ফোনের চালান ছিল ৬৯ লাখ ৩০ হাজার ইউনিট। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 02:28 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

নভেম্বরে চীনে বিদেশি ব্র্যান্ডের ফোনের চালান গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে বলে উঠে এসেছে দেশটির সরকারি এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে।

বৃহস্পতিবার দেওয়া চীনের গবেষণা প্রতিষ্ঠানের তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের হিসাব বলছে, গত বছরের নভেম্বরের তুলনায় এ বছরের একই মাসে চীনে অ্যাপলের আইফোনসহ বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোনের চালান ১২৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

‘চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’ বা সিএআইসিটি-এর তথ্য অনুসারে, এ বছরের নভেম্বরে চীনে সব মিলিয়ে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার মোবাইল ফোন সরবরাহ হয়েছে, যা গত বছরের তুলনায় এক দশমিক ৯ শতাংশ বেশি। 

এ হিসাবের মধ্যে বিদেশি ব্র্যান্ডের ফোনের চালান ছিল ৬৯ লাখ ৩০ হাজার ইউনিট।