২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে থ্রিজি গ্রাহক ৩০ কোটি

চীনের তিনটি টেলিকম প্রতিষ্ঠান একত্রে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে। বর্তমানে দেশটিতে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 12:39 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সম্প্রতি চীনের তিনটি টেলিকম প্রতিষ্ঠান তাদের থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর হিসেবে বর্তমানে দেশটিতে ৩০ কোটি থ্রিজি ব্যবহারকারী রয়েছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে বলেছে কোনো একটি দেশে থ্রিজি ব্যবহারকারী হিসেবে এটি একটি রেকর্ড।

চীনে টেলিকম প্রতিষ্ঠান ‘চায়না মোবাইল’-এর টিডি-এসসিডিএমএ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ১২.৯৪ কোটি। তবে ওই নেটওয়ার্ক পুরোপুরি থ্রিজি সাপোর্ট করে না। অন্য টেলিকম প্রতিষ্ঠান ‘চায়না ইউনিকম’ তাদের থ্রিজি ডেটা পরিকল্পনায় ব্যবহারকারীর সংখ্যা ৯.৫৯ কোটি। ‘চায়না টেলিকম’ এ ৮.৮০ কোটি ব্যবহারকারী থ্রিজি নেটওয়ার্কে সাইন আপ করার কথা জানিয়েছে। সে হিসেবে চীনে মোট থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ কোটির বেশি।

চীনে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত বছরের শেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬ কোটিতে দাঁড়িয়েছিল এবং আইওএস ব্যবহারকারীর সংখ্যা সেখানে ৮ কোটি। আর এ বছরের শেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিতে দাঁড়াবে বলে ভবিষ্যদ্বাণী করেছে ম্যাশএবল।