২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোরকে টিভি স্ট্রিমিং হলো জাপানে

আগামী দিনে টিভি প্রযুক্তিতে পরিবর্তন আসছে এবং ইন্টারনেটে টিভি প্রযুক্তির সম্প্রসারণ হতে যাচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসির খবরে প্রকাশ, জাপানের একটি টেলিকম প্রতিষ্ঠান ইন্টারনেটে নতুন প্রজন্মের ফোরকে রেজুলিউশনসমৃদ্ধ টিভি প্রযুক্তির পরীক্ষামূলক সম্প্রচার সম্পন্ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 01:15 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

এতে একটি নতুন ভিডিও কম্প্রেসন স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করায় ডেটার পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে ডেটা ট্রান্সমিট করা সহজ হয়।

ফোরকে ব্রডকাস্ট ১০৮০পি হাই ডেফিনিশন কনটেন্ট সরবরাহ করার নিশ্চয়তা দিচ্ছে অর্ধেক ডেটা ব্যবহার করে। এতে কমপ্রেসন প্রযুক্তিতে ব্রডকাস্টারকে অপেক্ষাকৃত কম ডেটা নিয়ে মানসম্পন্ন ছবি সরবরাহ করার সক্ষমতা দেয়।

বর্তমানে ব্রডকাস্ট ডিজিটাল টিভি সম্প্রচারে এইচ.২৬৪/এমপিইজে-৪ কোডেক ব্যবহার করা হয়। জানুয়ারি মাসে জাতিসংঘের সংস্থা ‘আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)’ এইচ.২৬৫ উচ্চ দক্ষতাসম্পন্ন ভিডিও কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে একটি নতুন ফরমেট অনুমোদন করেছে।