১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে সনি স্মার্টে ৩ দিনের বিশেষ অফার

সনির অনুমোদিত যে কোনো শোরুমেই মিলবে এ অফারটি।

ঈদে সনি স্মার্টে ৩ দিনের বিশেষ অফার
ছবি: সনি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 06:27 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

ঈদুল আজহা ও টি২০ বিশ্বকাপ উপলক্ষে বেশ কিছু বিশেষ অফার দিয়েছে সনি স্মার্ট।

এর মধ্যে রয়েছে ক্যাশব্যাক, ১০০% নিশ্চিত উপহার, বান্ডেল অফার, লাইক - শেয়ার - উইন সহ আরো অনেক অফার।

ঈদের প্রথম তিন দিনে দেওয়া এই স্পেশাল অফারগুলোর মধ্যে রয়েছে,

●    ৪৩  ইঞ্চির (43X75K) সনি ব্রাভিয়া স্মার্ট টিভি ৫৫ হাজার নয়শ টাকা।

●    ৫০ ইঞ্চির (50X75K) সনি ব্রাভিয়া ৬৯ হাজার নয়শ টাকা।

●    ৫৫ ইঞ্চির (55X75K) সনি ব্রাভিয়া ৮৭ হাজার নয়শ টাকায় কেনা যাবে।

কিছু পণ্যে মূল্যছাড়ের অফারও দিয়েছে কোম্পানিটি। সনি ব্রাভিয়ার নির্দিষ্ট কিছু মডেলের সঙ্গে ‘ZV-1F’ মডেলের ক্যামেরা পড়বে ৫০ হাজার টাকা, ‘CMU-BC1’ ক্যামেরার বেলায় ৩০ হাজার টাকা। আর ‘XG500’ মডেলের পোর্টেবল স্পিকার পড়বে ৩৯ হাজার নয়শ টাকা।

সনি ব্র্যান্ডের হেডফোন ‘WH-1000XM5’ পড়বে ৩৪ হাজার নয়শ টাকা।

দেশব্যাপী সনি স্মার্টে অথোরাইজড যেকোনো শোরুমেই মিলবে এ অফারটি। তাই জি ফাইভ পলিসিতে জেনুইন পণ্য কেনার আগে গ্রাহকদেরকে ‘সনি স্মার্ট’ সাইনবোর্ড যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

অফারের বিস্তারিত মিলবে বাংলাদেশে সনিস্মার্ট ওয়েবসাইটে।