বিশ্বের প্রথম ‘বিদ্যুচ্চালিত মধ্যযুগীয় বাদ্য’ বানাল সুইডিশ এক কোম্পানি
যন্ত্রটির আসল মডেলের মতোই এর দাম পড়বে ২৯৯ ডলার, যার বিভিন্ন ফিচার ব্যবহারকারীকে মধ্যযুগীয় সংগীতের আবহে নিয়ে যাবে।
’বিশ্বের প্রথম ইলেকট্রনিক মধ্যযুগের বাদ্যযন্ত্র’ তৈরির দাবি করেছে ‘টিনএজ ইঞ্জিনিয়ারিং’ নামের এক সুইডিশ কোম্পানি।
মার্কিন ইন্ডি ফোক ব্যান্ড ‘বন আইভার’সহ বেশ কিছু সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র তৈরির জন্য সুপরিচিত কোম্পানিটি বলছে, নতুন এ বাদ্যে ‘এমন যুগের নমুনাও মিলবে, যখন সবকিছুই অন্ধকারাচ্ছান্ন ছিল’।
যন্ত্রটির নাম ‘ইপি-১৩২০ মেডিয়েভাল আই’। এর নাম থেকেই ইঙ্গিত মেলে, এটি জনপ্রিয় ‘ইপি-১৩৩ কেও ২’-এর মধ্যযুগীয় সংস্করণ, যা দিয়ে সংগীত নির্মাতারা বিভিন্ন শব্দের নমুনা সংগ্রহ করে সেগুলোকে গানে রূপান্তর করে থাকেন।
এ মধ্যযুগীয় সংস্করণ প্রায় একই ধরনের হলেও কখনও কখনও এটি মধ্যযুগের সংগীতের কৌশল অবলম্বণ করে। উদাহরণ হিসেবে, একে মূল পণ্যের ভবিষৎ সংস্করণ হিসেবে তুলে আনার চেয়ে ‘ভেলাম’ বা মধ্যযুগে চামড়ায় লেখা বিভিন্ন পাণ্ডুলিপি হিসেবে তুলে ধরার বিষয়টি প্রাধান্য পেয়েছে এতে। এর ডিজিটাল ডিস্প্লে ও লেবেল উভয়ই ‘কড লাতিন’ ভাষায় বর্নিত। আর এতে যে টাইপোগ্রাফি ব্যবহার করা হয়েছে, তার মিল রয়েছে মধ্যযুগের বিভিন্ন পাণ্ডুলিপির সঙ্গে।
যন্ত্রটির মধ্যযুগীয় সংস্করণে এর মূল সংস্করণের বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ মিলবে। যেমন- বিভিন্ন নমুনা বিক্রিত করার সক্ষমতা। এর পাশাপাশি, মধ্যযুগের বেশ কিছু সুরের নমুনাও আছে এতে। উদাহরণ হিসেবে ধরা যায়, ‘টর্চার চেম্বার রিভার্ব’, ‘ডাঞ্জেন ইকো’। এ ছাড়া, ‘বারডিক এনসেম্বল’ নামেও একটি অপশন রেখেছে কোম্পানিটি।
“ইপি-১৩২০’তে মধ্যযুগের শত শত শব্দ এবং নমুনা আছে,” বলছে টিনএজ ইঞ্জিনিয়ারিং।
এতে চার জোড়া তারের বাদ্যযন্ত্র ‘হার্ডি গার্ডি’, ‘চেইন র্যাটলস’ নামে পরিচিত ঝুনঝুনি ধাঁচের ‘পারকাশন’ এমনকি একাধিক ‘ডাইনি’র সাউন্ড ইফেক্ট ব্যবহার করার সুযোগও মিলবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
“মধ্যযুগের লোভনীয় ‘সেরেনেড’ বা আধুনিক যুগের ‘বিউবনটিক বিট’, আপনি যাই তৈরি করতে চান না কেন, ইপি-১৩২০ আপনাকে ওই সুযোগ করে দেবে,” উল্লেখ রয়েছে যন্ত্রটির ব্যাখ্যায়।
যন্ত্রটির আসল মডেলের মতোই এর দাম পড়বে ২৯৯ ডলার, যার বিভিন্ন ফিচার ব্যবহারকারীকে মধ্যযুগীয় সংগীতের আবহে নিয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেন্ডেন্ট। এর সঙ্গে বেশ কয়েক ধরনের পণ্য বিক্রি করছে টিনএজ ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে রয়েছে যন্ত্রটি বহন করার মতো সফট ব্যাগের মধ্যযুগীয় সংস্করণ থেকে শুরু করে বিশেষ টি-শার্টও।
