২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগ্ন ভিডিও উদ্ধারে ব্যর্থ ফেইসবুক

অভিযুক্ত ব্যক্তি নিজের ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ায় নগ্ন ভিডিও ক্লিপ উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 12:43 PM

২১ বছর বয়সী ডাচ নাগরিক যিনি ফিইসবুকে চ্যান্টাল নামে পরিচিত অভিযোগ করেছেন তার সাবেক বয়ফ্রেন্ডের বিরুদ্ধে। ডাচ আদালতে মামলা করার পর আদালত ফেইসবুককে নির্দেশ দেন ওই ভিডিও আদালতে উপন্থাপন করার। অভিযোগে বলা হয়, ২০১১ সালে ধারণ করা ওই ভিডিওটি এ বছর জানুয়ারিতে ফেইসবুকে পোস্ট করার বেশ কিছুদিন পরেই অভিযুক্ত তার ফেইসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন।

আদালতের নির্দেশের জবাবে ফেইসবুক জানায় ডিলিট করে দেওয়া অ্যাকাউন্টের কনটেন্ট ৯০ দিন পর চিরতরে মুছে ফেলা হয় আর তাই ওই ভিডিও এখন আর উদ্ধর করা সম্ভব নয়।

একটি বিবৃতিতে ফেইসবুক কর্তৃপক্ষ জানায়, “অভিযুক্ত ব্যক্তি অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার আগে ব্যবহারকারী ডেটায় প্রবেশের জন্য আমরা কোন অনুরোধ পাইনি। আমাদের বিধি-নিয়ম অনুসারে এটির সকল তথ্য আমাদের সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে।”

ডাচ তরুণীর কাছে দুঃখ প্রকাশ করে ফেইসবুক আরও জানায়, “ব্যক্তিগত ভিডিও অনাকাঙ্খিতভাবে ফেইসবুকে চলে আসায় আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

আদালত তাদের প্রতিক্রিয়ায় জানায়, “বিশেষজ্ঞদেরকে ফেইসবুকের সার্ভারে প্রবেশাধিকার দেওয়া উচিত, যখন কোন ডেটা অনুসন্ধানের প্রয়োজন দেখা দেয়।”  

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুক থেকে ভিডিওটি মুছে গেলেও ইন্টারনেটে এখনও ভিডিওটি রয়ে গেছে।

অভিযুক্ত সাবেক বয়ফ্রেন্ড অভিযোগ অস্বীকার করেছেন।