‘হোভারবোর্ড’ বানিয়েছে লেক্সাস
হলিউডের সায়েন্স ফিকশন সিনেমায় দেখা চাকাবিহীন স্কেইটবোর্ড বা হোভারবোর্ড বাস্তবে নিয়ে আসছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লেক্সাস। ছোট এক ভিডিওতে এমনটাই দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, লেক্সাসের সাইটে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লেখা হয়েছে, "লেক্সাস একটি বাস্তব, চড়ার উপযোগী হোভারবোর্ড বানিয়েছে।"
আগের দেখা হোভারবোর্ড প্রজেক্টগুলোর সঙ্গে চেহারায় মিল রাখা হয়েছে লেক্সাস হোভারবোর্ডে। এতে আনা হয়েছে অনেকটা ম্যাগনেটিক ধর্ম যার জন্য ধাতব পৃষ্ঠের দরকার হয়। ভিডিওতে একটি স্কেইট পার্কে হোভারবোর্ডটি ভাসতে দেখা যায়।
প্রতিষ্ঠানটির দেখানো ভিডিওতে হোভারবোর্ডে কাউকে চড়তে দেখা যায় নি। আর এখন পর্যন্ত এ নিয়ে বিস্তারিত কোনো তথ্যও জানায় নি লেক্সাস।
