২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে ইন্টারনেটের ‘কচ্ছপ গতি’

পৃথিবী জুড়ে যখন ইন্টারনেট সংযোগের গতি বাড়ানোর তোড়জোর, মহাকাশে তখন ‘কচ্ছপ গতির’ ইন্টারনেট সংযোগ পাচ্ছেন নভোচারীরা। ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’-এ ইন্টারনেট সংযোগের গতি ‘ডায়াল-আপ’ সংযোগের থেকেও ধীর গতির বলে জানিয়েছেন মার্কিন নভোচারী স্কট কেলি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এক টুইটার পোস্টে মহাকাশে ইন্টারনেট সংযোগ নিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করেন কেলি। ফেব্রুয়ারি মাসে প্রায় একই মন্তব্য করেছিলেন কেলির সহকর্মী রিড ওয়াইজম্যান।

মহাকাশের ইন্টারনেট সংযোগ ট্র্যাকিং ও ডেটা রিলে স্যাটেলাইট নেটওয়ার্ক নির্ভর। নভোচারীদের ইন্টারনেট সংযোগের ধীর গতির মূলে রয়েছে ওই স্যাটলাইট, পৃথিবী এবং আইএসএসের মধ্যের দূরত্ব।

যখন একজন নভোচারী একটি সাইটে প্রবেশের জন্য ক্লিক করেন তখন সেই রিকোয়েস্ট প্রথমে পৃথিবী থেকে ২২ হাজার মাইল দূরে অবস্থিত স্যাটেলাইটগুলোতে যায়। এরপর ওই স্যাটেলাইট থেকে সিগনাল আসে পৃথিবীতে অবস্থিত রিসিভারে। এরপর ওই রিকোয়েস্ট প্রসেস করে ফিরতি ডেটা একই পথে ফেরত পাঠানো হয় আইএসএসে। আর এতো লম্বা দূরত্ব পাড়ি দিতে হয় বলেই মহাকাশে ইন্টারনেটের গতি এত ধীর।

নভোচারীরা মহাকাশে ইন্টারনেট সংযোগ পেয়েছেন বছর পাঁচেক আগে। ইন্টারনেট সংযোগ মহাকাশে নভোচারীদের জীবনযাত্রার মান বাড়াবে বলে সে সময় মন্তব্য করেছিল নাসা।