২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটা বিষয়ে ইউটার্নে অ্যান্ড্রয়েড ‘এম’

ওয়েব জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘এম’-এর মাধ্যমে অ্যাপের ডেটা নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতে ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন এ অ্যান্ড্রয়েড সংস্করণটি মে মাসের শেষদিকে উন্মুক্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, অ্যান্ড্রয়েড ওএসের অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে, অ্যাপের ডেটা সংগ্রহের অনুমতি আবেদনে ব্যবহারকারীরা অসম্মতি জানালেই অ্যাপ ক্র্যাশ করে।

তবে প্রত্যাশা করা হচ্ছে, নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে এ সমস্যাটি আর থাকবে না। অ্যান্ড্রয়েডে অ্যাপ ইনস্টল করার সময় তা ব্যবহারকারীর কাছে মোবাইল ডিভাইসের বিভিন্ন ফিচার ও ডেটার তথ্য পাবার জন্য আবেদন করবে এবং ব্যবহারকারী নিজ ইচ্ছানুযায়ী সে আবেদনে সম্মতি বা অসম্মতি জানাতে পারবেন। তবে কোনো অ্যাপে একবার সম্মতি দিয়ে দেওয়ার পর, পরবর্তীতে তা পরিবর্তনের আর কোনো সুযোগ নেই বলেই জানিয়েছে গার্ডিয়ান। অ্যাপল নির্মিত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আইওএস-ও ঠিক একই প্রক্রিয়াতে কাজ করে, যদিও আইওএস-এ পরবর্তীতে সম্মতি পরিবর্তন করা যায়।

গার্ডিয়ানের তথ্য অনুসারে, এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গুগলের ডেভলপার সম্মেলন আই/ও-এর বেশ কয়েকটি সেশনে অ্যান্ড্রয়েড ‘এম’-এ ব্যবহারকারীর অনুমতির বিষয়টি নিয়ে আলোচনা করেছে গুগল। এমনকি নতুন এ প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এম-এর প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে এ ধরনের মন্তব্যও করা হয়েছিল সে সময়।