২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকবুকের ‘আদলে’ আসুসের জেনবুক প্রো

সোমাবার থেকে বিশ্ববাজারে বিক্রি শুরু হয়েছে কম্পিউটার নির্মাতা আসুসের নতুন ল্যাপটপ ‘জেনবুক প্রো ইউএক্স৫০১’। বলা হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ১৫ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রো-র সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে গ্যাজেট ব্যবহারকারীদের নিজের শক্ত অবস্থান ধরে রেখেছিল অ্যাপল ম্যাকবুক প্রো। ল্যাপটপের বাজারে অ্যাপলের এই শক্ত অবস্থানের মূলে ছিল রেটিনা ডিসপ্লে, ১৫ ইঞ্চির হাই রেজুলিউশন ডিসপ্লে এবং প্রিমিয়াম কিছু ডিজাইন।

আর এই ম্যাকবুক প্রোকে টেক্কা দিতেই আসুস জেনবুক প্রো ইউএক্স৫০১ তৈরি করেছে বলে জানিয়েছে ম্যাশএবল। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে চলবে এই ল্যাপটপ। আসুসের ‘স্প্যান মেটাল’ সিগনেচার ব্যাক কভার লিড, হিরে-কাটা কোনা এবং অমসৃণ ধাতব সার্ফেসের কারণে ল্যাপটপটি বেশ ‘ফ্যাশনেবল’ হয়েছে বলে জানিয়েছে সাইটটি।

জেনবুক প্রোর ১৫.৬ ইঞ্চির স্ক্রিনে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলে ফোর কে রেজুলিউশনের ভিডিও দেখা যাবে। ২.৬ গিগাহার্টজ কোয়াড-কোর ইনেটেল কোর আই৭ প্রসেসর আছে এতে।

অন্যান্য ফিচারের মধ্যে আছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০এম জিপিইউ, ২ জিবি বা ৪ জিবির ডিডিডিআর৫ ভির‍্যামসহ কেনা যাবে এটি। সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‌্যাম বাড়িয়ে নেওয়া যাবে। সর্বোচ্চ ১ টেরাবাইটের হার্ডড্রাইভও থাকবে এতে।

সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে আসুসের এই ল্যাপটপটির। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৯৯ মার্কিন ডলার।