২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের নিয়োগ দেবে মাইক্রোসফট

কর্মী হিসেবে প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের রেডমন্ডে অবস্থিত প্রধান কার্যালয়ের ১০ পদে প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার ‘পাইলট’ প্রকল্পের মাধ্যমে ঘোষণা বাস্তবায়ানের জন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন প্রতিষ্ঠানটির ওই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল অটিস্টিক সোসাইটি।

নিজেদের এ পদক্ষেপ প্রসঙ্গে মাইক্রোসফটের সিনিয়র নির্বাহী ম্যারি অ্যালেন স্মিথ বলেন “একজন প্রতিবন্ধী মানুষ যে শক্তি নিয়ে আসেন তা মাইক্রোসফটের প্রয়োজন। প্রতিষ্ঠানটির প্রয়োজন।”

অন্যদিকে পূর্ণবয়স্ক প্রতিবন্ধীদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা মাইক্রোসফটের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বুঝতে পারার বিষয়টি উৎসাহজনক বলে মন্তব্য করেছেন  ন্যাশনাল অটিস্টিক সোসাইটির কর্মকর্তা স্যারাহ ল্যাম্বার্ট।

এই কর্মী নিয়োগে মাইক্রোসফটকে সহযোগিতা করবে রিক্রুটিং ফার্ম ‘স্পেশালিস্টআর্ন’। বিশেষ এ সংস্থাটি ডেনমার্ক ও যুক্তরাজ্যের বিভিন্ন আইটি প্রতিষ্ঠান ও অন্যান্য কর্মক্ষেত্রে প্রতিবন্ধী মানুষের দক্ষতা প্রচারের জন্য কাজ করে বলে জানিয়েছে বিবিসি।