২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরের আইফোনেও স্যামসাং চিপ!

প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুজব, আইফোনের পরের মডেলেও স্যামসাংয়ের তৈরি চিপ ব্যবহার করবে অ্যাপল। স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের গত কয়েক বছরের হাড্ডাহাড্ডি লড়াই, পেটেন্ট ইসু নিয়ে রেষারেষির মধ্যেও প্রসেসর চিপ কেনাবেচার সম্পর্ক অটুট রেখেছে এই দুই টেক জায়ান্ট।  

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

মার্কিন ব্যবসা ও অর্থনীতিবিষয়ক সাইট ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তথাকথিত ‘আইফোন ৬এস’-এর জন্য এ৯ প্রসেসর চিপ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং।  অ্যাপল চলতি বছরের শেষদিকে স্মার্টফোনটি উম্মোচন করবে বলে গুজব রটেছে প্রযুক্তিপণ্যের বাজারে।

অ্যাপল ও স্যামসাংয়ের প্রসেসর চিপ বেচাকেনার সম্পর্ক বেশ পুরনো। তবে গত বছর স্যামসাংয়ের সঙ্গে চুক্তি ভেঙে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে চুক্তি করে অ্যাপল। পেটেন্ট ইসুতে স্যামসাংয়ের সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াই চুক্তিভঙ্গের মূল কারণ ছিল বলে মন্তব্য করেছে ম্যাশএবল।     

প্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের দেওয়া তথ্যমতে, চিপ শিল্পের শতকরা ৭.৬ ভাগই অ্যাপলের দখলে। ২০১৪ সালে শুধু প্রসেসর খাতেই ২ হাজার ৫৮০ কোটি ডলার খরচ করেছে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে বিশ্বব্যাপি সেমিকন্ডাকটর বাজারের অগ্রগতির তুলনায় স্যামসাংয়ের অগ্রগতি ছিল কম।