২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেস্টেশন ৪-এর ‘ব্যাটম্যান এডিশন’

রকস্টেডি স্টুডিওর তৈরি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেইম ‘ব্যাটম্যান: আর্কহাম নাইট’ বাজারে আসছে চলতি বছরের জুন মাসে। বহুল প্রতিক্ষিত গেইমটির মুক্তি উদযাপন করতে ‘প্লেস্টেশন ৪’ গেইমিং কনসোলের ‘ব্যাটম্যান এডিশন’ বাজারজাত করার ঘোষণা দিয়েছে কনসোলটির নির্মাতা প্রতিষ্ঠান সনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সীমিত সংখ্যায় প্লেস্টেশন ৪-এর এই ‘স্পেশাল এডিশন’ বাজারজাত করবে সনি। ব্যাটসুটের সঙ্গে মিল রেখে কনসোলটির রং হবে ধূসর। ডুয়ালশক ৪ কন্ট্রোলারের রংও হবে একই।

প্লেস্টশন ৪-এর এই বিশেষ এডিশনের দাম হবে ৫শ’ ডলার। সঙ্গে থাকবে আর্কহাম নাইটের বিশেষ কপি।

আর্কহাম অ্যাসাইলাম ও আর্কহাম সিটির পর রকস্টেডির তৈরি আর্কহাম ট্রিলজির শেষ গেইম হবে ব্যাটম্যান: আর্কহাম নাইট। পেঙ্গুইন আর স্কেয়ারক্রোর মতো পুরানো ভিলেইনদের পাশাপাশি থাকবে রহস্যময় নতুন ভিলেন ‘আর্কহাম নাইট’।

২৩ জুন প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এবং পিসি প্লাটফর্মে এক সঙ্গে মুক্তি পাবে ব্যাটম্যান: আর্কহাম নাইট।