২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু চর্চাই সাফল্যের চাবিকাঠি নয়

শুধু চর্চার মাধ্যমে একজন মানুষ তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না--এমনটাই বলছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণারভিত্তিতে বিজ্ঞানীদের মত, সমান সময় চর্চার পরেও ভিন্ন ভিন্ন মানুষের দক্ষতায় পার্থক্য রয়ে যায়। সাফল্যের ক্ষেত্রে জেনেটিক বৈশিষ্ট্য আর নিজস্ব প্রতিভাই মূল ভূমিকা রাখে বলে ধারণা করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 11:39 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

কোনো একটি বিষয় নিয়ে ১০ হাজার ঘন্টা চর্চা করলেই ওই ক্ষেত্রে সাফল্য মিলবে এমন একটা কিংবদন্তীর প্রচলন আছে। কিন্তু বিজ্ঞানীদের মতে কোনো ভিত্তি নেই ওই ধারণার।

সায়েন্সঅ্যালার্ট জানিয়েছে, ছয়টি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১০৮২ জন দাবা খেলোয়ারের উপর পরিচালিত ছয়টি গবেষণা প্রতিবেদন ও ৬২৮ জন সংগীতশিল্পীর উপর পরিচালিত আটটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করেন একদল মনোবিজ্ঞানী। এরপর ওই মনোবিজ্ঞানীদের মতামত-- চর্চা আর সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য কোনো যোগসূত্র খুঁজে পাননি তারা।

১০৮২ জন দাবা খেলোয়াড় ও ৬৮২ জন সংগীতশিল্পীর উপর চালানো গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বিচার করে গবেষক দলটি ওই তথ্য প্রকাশ করে।

এ ব্যাপারে গবেষক দলের সদস্য শনসি ফেরো বলেন, “একজন দাবা খেলোয়ার যে পর্যায়ে পৌঁছাতে ২৬ বছন সময় নিয়েছেন, সেই পর্যায়ে ভিন্ন একজন খেলোয়ার পৌঁছেছেন মাত্র দুই বছরের চেষ্টায়। এটা পরিষ্কার যে, চর্চার মাত্রা ছাড়াও অন্য কোনো কিছু এখানে প্রভাব ফেলছে।” আর সেই অন্য প্রভাবকগুলো জেনেটিক বৈশিষ্ট আর প্রতিভা বলে মনে করছেন তারা।