২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে পাইরেট বে প্রক্সি বন্ধ

পাইরেসির অভিযোগে পশ্চিমা দেশগুলোর চক্ষুশূল হয়ে দাঁড়নো ডিজিটাল কনটেন্টের অনলাইন ইনডেক্স পাইরেট বের প্রক্সি ব্লক করে দিয়েছে যুক্তরাজ্যের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

বিবিসি জানিয়েছে, আদালতের নির্দেশে পাইরেট বে’র মতো একাধিক কনটেন্ট শেয়ারিং সাইট ব্লক করা হয়েছে আগেই। তবে ব্যবহারকারীরা প্রক্সি সাইট ব্যবহার করে পাইরেট বে’র নাগাল পাওয়ায় এবার আটকে দেওয়া হচ্ছে ওই সাইটগুলোও।

আদালতের নির্দেশে প্রক্সি সাইট ব্লক করার কার্যক্রমের খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের একাধিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান।

প্রক্সি ব্লক করার বর্তমান কার্যক্রমকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ইউকেবে ডট ওআরজি সাইটের এক নিয়ন্ত্রক। ব্লক করা হয়েছে এই সাইটটিও। সাইটটি পাইরেট বের প্রক্সি দেয় না, বরং প্রক্সি সাইটগুলোর লিংক সরবরাহ করে।

‘ড্যান’ নামে পরিচয় দাতা ওই ব্যক্তির মতে কেবল লিংক সরবরাহের কারণে সাইট ব্লক করে দিলে একে একে ওয়েবের সব সাইিই ব্লক করে দিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে।