বিশ্বকাপে কিউবির থ্রিডি ক্রিকেট গেইম
ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষে নতুন থ্রিডি ক্রিকেট গেইম তৈরি করেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। ফেইসবুকে খেলা যাবে নতুন গেইমটি।
গেইমটি খেলে ব্যবহারকারীরা কিউবির নানা অফার জেতার সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৩ ফেব্রুয়ারি, সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন এই গেইম উদ্বোধন করা হবে।
নতুন এই গেইমটিতে গেইমাররা এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণিদের বিপরীতে ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন। গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে থ্রিডি ক্রিকেট ম্যাচ খেলে ‘চ্যাম্পিয়ন অফ কসমস’ হওয়ার সুযোগ পাবেন গেইমাররা।
এ ছাড়াও গেইমটিতে ১০ হাজার পয়েন্ট স্কোর করলে এর বিপরীতে অতিরিক্ত ১ জিবি ডেটা যোগ হবে গেইমারের কিউবি অ্যাকাউন্টে। গেইম খেলে অতিরিক্ত ২০ জিবি (গিগাবাইট) ভলিউম র্পযন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন তারা।
কিউবির সংযোগ ব্যবহারকার করেন না এমন গেইমাররা পয়েন্টের ভিত্তিতে কিউবির মডেমে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন।
২৩ ফেব্রয়ারি উদ্বোধনের পর থেকেই গেইমটি কিউবির ফেইসবুক পেইজে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
