২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালাক্সি এস৬-এর ছবি ফাঁস

প্রযুক্তি বাজারে জোর গুঞ্জন, ১ মার্চের ‘আনপ্যাকড’ ইভেন্টে নতুন গ্যালাক্সি এস৬ স্মার্টফোন উন্মোচন করবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ইভেন্টের আগেই গুজব রটেছে স্যমসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ছবি ফাঁস হয়ে যাওয়ার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, সম্প্রতি ‘তথাকথিত’ গ্যালাক্সি এস৬-এর কয়েকটি ছবি প্রকাশ করেছে সিনেট কোরিয়া এবং জিডিনেট কোরিয়া। ওয়েবসাইট দুটি জানিয়েছে স্থানীয় পরিবেশকদের সঙ্গে সংশ্লিষ্ট এক গোপন সূত্র সরবরাহ করেছে ছবিগুলো।

সিনেট জানিয়েছে, ছবিগুলো আসল গ্যালাক্সি এস৬-এর হলে একসঙ্গে পাঁচটি সংস্করণে বাজারে আসবে স্মার্টফোনটি। এর মধ্যে দুটি সংস্করণে গ্যালাক্সি এজ স্মার্টফোনের মতো দুই পাশে বাঁকানো ডিসপ্লে আছে বলে জানিয়েছে সিনেট।

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্মার্টফোন কেইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো এর মধ্যেই গ্যালাক্সি এস৬-এর জন্য কেইস বানানো শুরু করে দিয়েছে বলে গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিডিনেট কোরিয়া।