নতুন টাচ স্ত্রিন আনছে কর্নিং
মোবাইল ফোন ও ট্যাবলেটের ডিসপ্লেতে ব্যবহারের জন্য নতুন আঁচড়-প্রতিরোধী টাচ স্ক্রিণ তৈরির ঘোষণা দিয়েছে কর্নিং। নতুন এই স্ক্রিন গরিলা গ্লাসের মতো শক্ত এবং স্যাফায়ার গ্লাসের মতো আঁচড়-প্রতিরোধী হবে বলে দাবি করেছেন নির্মাতা প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট।
মোবাইল ডিভাইসের ডিসপ্লে নির্মাতা হিসেবে কর্নিংকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কর্নিং নতুন উপাদান গবেষণায় চলতি প্রকল্প ‘প্রজেক্ট ফায়ার’ (Project Phire)-এর ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসের শুরুতে। বিনিয়োগকারীদের জন্য আয়োজিত সম্মেলনে নতুন প্রকল্পের ঘোষণা দেন কর্নিং প্রেসিডেন্ট জেমস ক্ল্যাপিন।
নতুন পণ্য সম্পর্কে ক্ল্যাপলিন বলেন “আমরা এমন একটি পণ্য বানিয়েছি যা গরিলা গ্লাস ৪-এর মতোই শক্ত ও আর স্যাফায়ার গ্লাসের মতো আঁচড়-প্রতিরোধী”।
অ্যাপল ও স্যামসাংয়ের মতো শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিসপ্লেতে কর্নিংয়ের গরিলা গ্লাস ব্যবহার করে আসছে। ক্রেতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়ে আসছে কর্নিংয়ের তৈরি গরিলা গ্লাস।
