২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ জানাবে প্লেন দুর্ঘটনার পূর্বাভাস

সাধারণত ভ্রমণ শুরুর আগে যাত্রা শুরুর সময়, প্লেনের ধরন, পৌঁছানোর সময় আর বিমানবন্দর সম্পর্কে তথ্য নিতেই অভ্যস্ত সবাই।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:47 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

কিন্তু প্লেনে চড়ার আগেই দুর্ঘটনার ভয় কতটুকু তা জানতে চাওয়াটা আজগুবি প্রশ্নই বটে। এই আজগুবি প্রশ্নের উত্তর দিতে সক্ষম এমন একটি অ্যাপ বানিয়েছেন নিক জোন্স। এটি জানাবে প্লেন-দুর্ঘটনার আশঙ্কা কতটুকু।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ব্যুরো অফ এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভস, মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড আর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের কাছ থেকে তথ্য নিয়ে চলবে অ্যাপটি।

প্রায় এক কোটিরও বেশি রুট বিশ্লেষণ করে বানানো হয়েছে এক ডলার মূল্যের এই আইওএস অ্যাপ- সিএনএনকে জানিয়েছেন নির্মাতা জোন্স।

সম্প্রতি দূঘটনার কবলে পড়ে এয়ারএশিয়া এয়ারলাইন্সের একটি প্লেন। অ্যাপটি থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে এয়ারলাইন্সটিকে। তবে খুব শীঘ্রই এটি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ম্যাশএবল।