২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাস্টপাসের ম্যাক অ্যাপ

মঙ্গলবার অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য পাসওয়ার্ড ব্যবস্থাপনা অ্যাপের নতুন সংস্করণ উন্মোচন করেছে লাস্টপাস।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশএবল জানিয়েছে, এখন থেকে ‘লাস্টপাস’ সরাসরি ম্যাকের নেটিভ অ্যাপ হিসেবে কাজ করবে। এতদিন ম্যাক ওএসে ইন্টারনেট ব্রাউজারের প্লাগ-ইন হিসেবে কাজ করেছে লাস্টপাসের পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা। 

এক বিবৃতিতে লাস্টপাসের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জো সেইগ্রিস্ট বলেন, “ব্রাউজারে প্লাগ-ইন ব্যবহারের বদলে অনেক ম্যাক ব্যবহারকারী নির্দিষ্ট ওএসের জন্য আরও গোছানো অ্যাপ পছন্দ করেন।”

ম্যাকের জন্য বানানো লাস্টপাস অ্যাপে যোগ করা হয়েছে ‘কুইক-সার্চ’ ফিচার আর ‘ইন্সট্যান্ট লগইন’ এর মতো নতুন ফিচার। ‘কি-বোর্ড থেকে শিফট এর সঙ্গে কমান্ড বাটন চেপে ধরে ‘এল’ চাপলে, বা লাস্টপাস মেনুবার আইকন থেকে ‘কুইক-সার্চ’ অপশনটি ব্যবহার করা যাবে।

এছাড়াও অ্যাপটিতে আছে ‘সিকিউরিটি চ্যালেঞ্জ’ টুল। যা ব্যবহারকারীর পাসওয়ার্ড কতটা শক্তিশালী তা যাচাই করবে।

এই অ্যাপটির অ্যাডভিত্তিক সংস্করণ অ্যাপস্টোর থেকে বিনামূল্যে পাওয়া যাবে। আর মূল সংস্করণটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে গুনতে হবে বছর প্রতি ১২ ডলার।