নতুন বছরে স্যামসাং পণ্যে নতুন অফার
নতুন বছর উপলক্ষে গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি আলফা এবং গ্যালাক্সি নোট ৪-এ নতুন ডিসকাউন্ট অফার দিচ্ছে স্যামসাং বাংলাদেশ। এই অফারে যে কোনো স্যামসাং স্টোর থেকে স্মার্টফোনগুলো কিনে সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, যে কোনো স্যামসাং স্টোরে গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি অ্যালফা এবং গ্যালাক্সি নোট ৪ কেনার সময় ক্রেতা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ পাবেন। তিনটি স্মার্টফোনেই ন্যূনতম ৫ হাজার টাকার ক্যাশব্যাকও সেবাও আছে।
বাজারে গ্যালাক্সি এস৫-এর বর্তমান দাম ৬০ হাজার টাকা, গ্যালাক্সি অ্যালফার দাম ৬৫ হাজার টাকা এবং গ্যালাক্সি নোট ৪-এর দাম ৮০ হাজার টাকা। নতুন অফারে ক্রেতা ডিভাইসগুলো ছাড়ের পরিমাণ সাপেক্ষে যথাক্রমে ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা, ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা এবং ৬৫ হাজার থেকে ৭৫ হাজার টাকায় কিনতে পারবেন।
