২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইএসের আগেই এসারের নয়া ক্রোমবুক

লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫ শুরু হওয়ার আগেই নতুন দুই ক্রোমবুকের ঘোষণা দিয়েছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। এর মধ্যে ক্রোমবুক ১৫ কে বলা হচ্ছে বাজারের সবচেয়ে বড় মনিটরযুক্ত ক্রোমবুক।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রোমবুক ১৫-এ থাকছে ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। আরও থাকবে পঞ্চম প্রজন্মের ইনটেল প্রসেসর, ১৬ জিবি এসএসডি ড্রাইভ এবং ২ জিবি র‌্যাম। ব্যাটারি লাইফ হবে ১৫ ঘন্টা। দাম হবে ২৫০ ডলার।

এছাড়াও ক্রোমবুক ১৩-এর উন্নত সংস্করণ বাজারজাত করার ঘোষণা দিয়েছে এসার। নতুন সংস্করণটিতে যোগ হচ্ছে টাচস্ক্রিন। চলতি মাসের শেষদিকে এটি বাজারে আসবে বলে জানিয়েছে ম্যাশএবল। দাম হবে ৩৩০ ডলার।

নতুন দুই ক্রোমবুক ছাড়াও এসারের এসপায়ার ভি১৭ নাইট্রো নোটবুকে যোগ হচ্ছে থ্রিডি ক্যামেরা। এসারের জানিয়েছে থ্রিডি প্রিন্টিং এর জন্য থ্রিডি মডেল তৈরি করা যাবে এতে। চলতি মাসেই বাজারে আসবে অ্যাসপায়ার ভি১৭ নাইট্রো।