কম্পিউটার সোর্সে অফিস ৩৬৫
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়াননোট-এমন যাবতীয় ব্যক্তিগত কাজের সুবিধা নিয়ে দেশের বাজারে মাইক্রোসফট অফিস ৩৬৫ এনেছে কম্পিউটার সোর্স।
এক সংবাদবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে-- উইন্ডোজ ছাড়াও ম্যাক অপারেটিং সিস্টেমচালিত ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব এবং উইন্ডোজ ফোনেও ব্যবহার করা যাবে অফিস ৩৬৫। ক্রেতা যে কোনো স্থান থেকে ওয়ান ড্রাইভ ক্লাউড সেবার মাধ্যমে পিসির তথ্য ব্যবহারের জন্য আনলিমিটেড ডেটা স্টোরেজ সেবা পাবেন বলে জানিয়েছে কম্পিউটার সোর্স।
এক বছরের সাবস্ক্রিপশন সুবিধাসহ মাইক্রোসফট অফিস ৩৬৫ ফুল প্যাকেজ দুইটি সংস্করণে বিক্রি করছে কম্পিউটার সোর্স। মাইক্রোসফট অফিস ৩৬৫ হোম সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন, দাম হবে ৬ হাজার ৫০০ টাকা। আর একক ব্যবহারকারীর জন্য মাইক্রোসফট অফিস ৩৬৫ পার্সোনাল। এর মূল্য ৪ হাজার ৫০০ টাকা।
