২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামী স্টার্টআপ চীনের জিয়াওমি

প্রতিষ্ঠার চার বছরের মাথায় বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা জিয়াওমি। সর্বশেষ একশ’ দশ কোটি ডলার তহবিলের যোগান পাওয়ার পর জিয়াওমির বাজারমূল্য এখন সাড়ে চার হাজার কোটি মার্কিন ডলার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 06:50 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

বিবিসি জানিয়েছে, অ্যাপল আর স্যামসাংয়ের পর বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে তৃতীয় স্থানে আছে জিয়াওমি। আর প্রতিষ্ঠানটির এই উত্থান ঘটেছে ‘বিস্ময়কর দ্রুততার সঙ্গে’। ২০১৫ সালের জানুয়ারি মাসে নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

জিয়াওমির বিনিয়োগকারীদের তালিকায় আছে অল-স্টার ইনভেস্টমেন্ট, ডিএসটি গ্লোবাল, হপু ইনভেস্টমেন্ট ম্যানেজমেএন্টর মতো বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

জিয়াওমির এই অগ্রগতিতে সবচেয়ে বড় অবদান রেখেছে স্বল্প দামের স্মার্টফোন বাজারজাত করার কৌশল। চীনের বাজারে স্বল্পদামের স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাংকেও টপকে গেছে প্রতিষ্ঠানটি।