২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদ্বন্দীদের সমর্থন পেল মাইক্রোসফট

আয়ারল্যান্ডে অবিস্থত ডেটা সেন্টারে সংরক্ষিত  ডেটা মার্কিনকে সরকারকে হস্তান্তর না করার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানের সমর্থন পেল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফটের সমর্থকদের তালিকায় আছে অ্যাপল, ইবে, ভেরাইজন, অ্যামাজন, সিসকো ও এইচপি। আরও আছে ইউএস চেম্বার অফ কমার্স ও ডিজিটাল রাইটস আয়ারল্যান্ড।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগে মাদকবিষয়ক এক তদন্তের জন্য আয়ারল্যান্ডের ওই ডেটা সেন্টারে সংরক্ষিত ইমেইল মার্কিন সরকারের কাছে হস্তান্তর করার জন্য ওয়ারেন্ট ইসু করেছিল এক মার্কিন আদালত। মাইক্রোসফট অসম্মতি জানালেও জুলাই মাসে আবারও ওই তথ্য হস্তান্তর করার আদেশ দেন এক মার্কিন বিচারক।

নিউইয়র্কের বিচারক জেমস ফ্রান্সিস বলেন, “অনলাইনভিত্তিক তথ্যের জন্য ইসু করা ওয়ারেন্ট আদালতের সমন জারি করার সমতুল্য এবং তা অবশ্যই মানতে হবে।”

মাইক্রোসফট ও সমর্থক প্রতিষ্ঠানগুলোর যুক্তি, আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত ওই ডেটা সেন্টার মার্কিন সরকারের এখতিয়ারের বাইরে। তবে মার্কিন সরকার পক্ষের উকিলদের দাবি, তথ্যগুলো মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে থেকেই অ্যাকসেস করতে পারবে। যা মার্কিন সরকারের এখতিয়ারের মধ্যেই পরে।