লুমিয়া ৫৩৫ নিয়ে তৎপর মাইক্রোসফট
ব্যবহারকারীদের অনেকের কাছেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাইক্রোসফটের নতুন লুমিয়া স্মার্টফোন। নতুন লুমিয়ার টাচ স্ক্রিন দুর্বলতায় বিরক্ত অনেকেই।
ব্যবহারকারীদের অভিযোগ আমলে এনে সফটওয়্যার প্যাচের মাধ্যমে টাচ স্ক্রিন ইসু সমাধান করতে কাজ করছে মাইক্রোসফট।
মোবাইল প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএমএরিনা এক প্রতিবেদনে জানিয়েছে, লুমিয়া ৫৩৫ নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দু’টি। প্রথমত স্মার্টফোনটির টাচ স্ক্রিনের ঠিক মতো কাজ করছিল না মাল্টি টাচ ফিচার। দ্বিতীয়ত স্ক্রিনের আঙুলের স্পর্শ চিহ্নিত করতে পারছিল না স্মার্টফোনটি।
লুমিয়া ৫৩৫-এর এই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। সফটওয়্যার প্যাচের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সফটওয়্যার প্যাচ ইসু হওয়ার আগ পর্যন্ত লুমিয়া ৫৩৫-এর ‘স্ক্রিন ম্যাগনিফায়ার’ ফিচার বন্ধ করে রাখার পরামর্শ দিয়েছে জিএসএমএরিনা।
