গুগল অনুবাদে নতুন ১০ ভাষা
ওয়েব জায়ান্ট গুগলের অনুবাদ সেবা ট্রান্সলেটরে নতুন আরও ১০টি ভাষা যোগ হয়েছে। ফলে গুগল ট্রান্সলেটর এখন বার্মিজ, মালায়ালাম, সিনহালা, সুন্দানিজ, চিচেওয়া, মালাগাসি, সেসোথো, কাজাখ, তাজিক এবং উজবেক ভাষীদেরও সেবা দিতে পারবে।
এক প্রতিবেদনে পিসি ম্যাগাজিন জানিয়েছে, নতুন ১০টি ভাষা সংযোজনের ফলে গুগল ট্রান্সলেটরে এখন বিশ্বব্যাপি মোট ৯০টি ভাষায় সেবা পাওয়া যাবে।
নতুন সংযোজিত ১০টি ভাষার মধ্যে চারটি ভাষাই দক্ষিণ-পূর্ব এশিয়ার। ভাষাগুলো যথাক্রমে মিয়ানমারের রাষ্ট্রীয় ভাষা বার্মিজ, ভারতের মালায়ালাম, শ্রীলংকার সিনহালা ও ইন্দোনেশিয়ার সুন্দানিজ।
এছাড়াও যোগ হয়েছে এশিয়া মহাদেশের আরও তিনটি ভাষা। এশিয়ার এই সাতটি ভাষার পাশাপাশি আফ্রিকার চিচেওয়া, মাদাগাস্কারের রাষ্ট্রীয় ভাষা মালাগাসি ও লেসোথোর রাষ্ট্রীয় ভাষা সেসোথো’ও ট্রান্সলেটর সেবায় যোগ করেছে গুগল।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ট্রান্সলেটর প্রকৌশলী দল জানিয়েছে, “নতুন এ দশটি ভাষা সংযোজনের ফলে আরও ২০ কোটি মানুষ নিজ ভাষায় অনুবাদের সুবিধা পাবেন।”
ট্রান্সলেটর কমিউনিটির সাহায্য ছাড়া তাদের পক্ষে নতুন ভাষা যোগ করা সম্ভব হত বলেই জানিয়েছে গুগল।
