২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহাণু নমুনা সংগ্রহে জাপানী মহাকাশযান

গ্রহাণুতে গর্ত করে নমুনা সংগ্রহ করতে যাচ্ছে জাপানি মহাকাশযান ‘হায়াবুসা ২’।  ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মহাকাশযানটি। গন্তব্যে পৌঁছাবে ২০১৮ সালের মাঝামাঝিতে।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 11:27 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গন্তব্যে পৌছার পর মূল যান থেকে বিচ্ছিন্ন হবে একটি যান্ত্রিক অংশ। সেখান থেকে গ্রহাণুতে ‘প্রজেক্টাইল’ ছুঁড়ে দিয়ে কয়েক ফিট ব্যাসের একটি গর্ত সৃষ্টি করা হবে।

এরপর ওই গর্ত থেকে নমুনা সংগ্রহ করবে মহাকাশযানটি। দেড় বছর ধরে গ্রহাণুটি নিয়ে গবেষণা চালাবে হায়াবুসা ২। পৃথিবীতে ফিরবে ২০২০ সালের শেষ দিকে।

সংগ্রহ করা নমুনাগুলো থেকে সৌরজগতের গঠন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।