‘বিং’ সার্চ ইঞ্জিনকে ফেইসবুকের বিদায়
মাইক্রোসফটের ‘বিং’ সার্চ ইঞ্জিনের কনটেন্ট নিজেদের সার্চ রেজাল্টে অন্তর্ভূক্ত করা বন্ধ করে দিয়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। একই সঙ্গে নিজস্ব সার্চ ইঞ্জিনেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর নিশ্চিত করেছেন এক ফেইসবুক মুখপাত্র। রয়টার্স জানিয়েছে, সোমবার থেকে ফেইসবুকের নিজস্ব সার্চ ইঞ্জিনে যোগ হয়েছে নতুন টুল, যা পুরনো কমেন্ট ও অন্যান্য তথ্য খুঁজে বের করা সহজ করে দেবে।
“এখন ফেইসবুক সার্চে ওয়েব সার্চ রেজাল্ট দেখাচ্ছি না আমরা। তবে মাইক্রোসফটের সঙ্গে এখনও ভালো সম্পর্ক রয়েছে আমাদের।”- বলেন এক ফেইসবুক মুখপাত্র।
২০০৭ সালের অক্টোবরে ২৪ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ফেইসবুকের সঙ্গে সম্পর্কের সূচনা করে মাইক্রোসফট।
