২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে অ্যাপল ওয়াচ দেখালেন টিম কুক

চীন সরকারের ইন্টারনেট ইনফরমেশন অফিস প্রধান লু ওয়েইকে অ্যাপল ওয়াচ দেখিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক। ধারণা করা হচ্ছে, চীনের বাজারে অ্যাপল ওয়াচ বাজারজাতে সম্ভাব্য বাধা এড়াতেই ওই বৈঠক করেছেন তিনি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 08:24 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সম্প্রতি অ্যাপল, আমাজন আর ফেইসবুক প্রধানদের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যান ওয়েই। অ্যাপল ওয়াচের নিরাপত্তা ইসু নিয়ে টিম কুকের সঙ্গে আলোচনায় বসেন তিনি। এক ছবিতে দেখা যায়, লু ওয়েইকে নিজের হাতের স্মার্টওয়াচটি দেখাচ্ছেন টিম কুক। ম্যাকরিউমারস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভবত লু ওয়েই হচ্ছেন প্রথম কোনো সরকারী কর্মকর্তা যিনি এই ডিভাইসটি হাতে নেওয়ার সুযোগ পেলেন।

চীনের বাজারে অ্যাপল ওয়াচ ছাড়তে কড়া সমালোচনার সম্মুখীন হতে পারে অ্যাপল। চীন সবসময় তাদের বাজারে নিরাপত্তাবিষয়ক নীতিমালা মেনে নতুন নতুন প্রযুক্তির পণ্য বের করার ব্যাপারে আগ্রহী বলে টিম কুককে জানিয়েছেন ওয়েই। প্রতিটি ডিভাইস বাজারে ছাড়ার আগে এর নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে দেখা হবে বলে জানান তিনি।