অ্যানিমেশনে আসছে জ্যান্ত চোখ
মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কসের ‘দ্যা পোলার এক্সপ্রেস’ এনিমেশন মুভিটি দেখে থাকলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে টম হ্যাঙ্কসের সিজিআই (কম্পিউটার-বেসেড ইমেজারি) চরিত্রটির চোখে কি সমস্যা? বিগত এক দশকে অভিনেতাদের আদলে তৈরি সিজিআই চরিত্রগুলোতে ওই ব্যক্তির সকল শারীরিক বৈশিষ্ট্যই তুলে ধরা সম্ভব হয়েছে, শুধু চোখটা বাদে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সিজিআই চরিত্রগুলোর এই ‘মরা চোখ’ সমস্যাটির সমাধান বের করেছে ডিজনি। বৃহস্পতিবার এক দৈনিকে প্রকাশিত হয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ডিজনির গবেষণা কেন্দ্রটির নতুন এই ‘আইবল ক্যাপচারিং অ্যান্ড রেন্ডারিং’ প্রযুক্তি।
প্রযুক্তিটি কিভাবে কাজ করবে তার বর্ণণা দিয়ে প্রকাশ করা এক ভিডিও অনুযায়ি, গবেষকরা মানুষের চোখকে চোখের সাদা অংশ, কর্নিয়াও রেটিনা এই তিনটি অংশে ভাগ করেছেন।
শুধু সিজিআই চরিত্র তৈরিই নয়, প্রযুক্তিটি চক্ষুরোগ-বিশেষজ্ঞদের সত্যিকার চোখের চিকিৎসা করতেও সাহায্য করবে প্রযুক্তিটি, এমনটাই ধারণা ডিজনি রিসার্চের।
