২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের শীর্ষ অ্যাপ ২০১৪

টেক জায়ান্ট অ্যাপল তৈরি করেছে এবছরে আইওএস প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর তালিকা। শীর্ষ অ্যাপটি “এলিভেট”, দ্বিতীয় স্থান পেয়েছে ইন্সটাগ্রামের “হাইপারল্যাপস” অ্যাপটি। আর শীর্ষ গেইমের স্খান দখল করেছে পাজল গেইম “থ্রিস”, দ্বিতীয় স্থানে আছে আরেকটি পাজল গেইম “লিও’স ফরচুন”।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের শীর্ষ তালিকাটি দুটি শ্রেণিতে বিভক্ত, শীর্ষ অ্যাপস এবং শীর্ষ গেইমস।

ম্যাশএবলের মতে, উল্লেখযোগ্য সংযোজনগুলো হল ইয়াহু নিউজ ডাইজেস্ট, ফেইসবুকের পেপার ও সুইফ্টকি কিবোর্ড অ্যাপ। আইওএস ৮-এ থার্ড পার্টি কিবোর্ড ব্যবহারের সুবিধা দেয়ার পর দ্রুত শীর্ষে উঠে এসেছে অ্যাপটি।

তালিকায় স্থান পেয়েছে “উবার” অ্যাপটিও।

সাংবাদিকদের স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে ১০ লাখ ডলার খরচ করার ঘোষণা এবং সাংবাদিকদের উপর নজরদারি করতে ‘গড ভিউ’ ফিচারটি নিয়ে গত মাসে ব্যাপক তদন্তের ঝড় গেছে অ্যাপটির উপর দিয়ে, জানিয়েছে ম্যাশএবল।