২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ফাঁসে অ্যাপল কর্মকর্তার কারাদণ্ড

সরবরাহকারীদের কাছে আইফোন নির্মাতাদের কিছুসংখ্যক গোপন তথ্য বিক্রির অভিযোগে সাবেক এক অ্যাপল নির্বাহীকে ৪৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ ও এক বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 02:21 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুক্রবার স্যান হোসে ফেডারেল আদালত সাবেক অ্যাপল নির্বাহী পল এস. ডেভিনকে এই শাস্তি দেন।

ডেভিনের বিরুদ্ধে ওয়্যার জালিয়াতি, ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার তিনবছর পর এ শাস্তির আদেশ দিল আদালত। তবে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের অফিস এত দেরিতে রায় ঘোষণার কারণ ব্যাখ্যা করতে রাজি হয়নি বলেই জানিয়েছে ম্যাশএবল।

ম্যাশএবলের তথ্য অনুসারে, ডেভিনের কাছ থেকে কেনা মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের গোপনীয় তথ্যগুলো সরবরাহকারী ও উৎপাদকরা নিজেদের প্রয়োজনে আরও সুবিধাজনক হবে এমন লেনদেনের জন্য ব্যবহার করেছে।

২০০৫ সাল থেকে ২০১০ সালে গ্রেপ্তার হবার আগ পর‌্যন্ত অ্যাপলের বৈশ্বিক সরবরাহ পরিচালক পদে কাজ করতেন ডেভিন। অনৈতিক এসব কর্মকাণ্ডের ফলে সাবেক এই অ্যাপল কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড হতে পারত বলেই জানিয়েছে ম্যাশএবল।