২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিম কুককে জাকারবার্গের জবাব

ফেইসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের ‘পণ্য’ হিসেবে ব্যবহার করছে, টেক জায়ান্ট অ্যাপলের সিইও টিম কুকের এমন বক্তব্যে ক্ষেপেছেন ফেইসবুক কাণ্ডারী মার্ক জাকারবার্গ। সম্প্রতি টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিরক্তি লুকানোর কোনো চেষ্টাই করেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

টাইম ম্যাগাজিনে দেওয়া ওই সাক্ষাতকারে ফেইসবুকের বিজ্ঞাপনকেন্দ্রিক ব্যবসায়ের মডেল নিয়ে কুকের সমালোচনার প্রতি হতাশা প্রকাশ করেন জাকারবার্গ।

“ইদানিং অনেকেই মনে করছেন বিজ্ঞাপন ব্যবসায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক দূর্বল হচ্ছে আমাদের। আপনি সরাসরি অ্যাপলকে অর্থ দিচ্ছেন বলেই কি মনে করছেন যে অ্যাপল আপনাদের কাতারে আছে। যদি তাই হত তবে তাদের পণ্যের দাম আরও কম হত।”-- সাক্ষাৎকারে প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলেন জাকারবার্গ।

সেপ্টেম্বরে প্রকাশিত অ্যাপলের নিরাপত্তা নীতিবিষয়ে টিম কুকের দেয়া একটি বিবৃতির সূত্র ধরে এসব কথা বলেন জাকারবার্গ। বিবৃতিতে কুক বলেছিলেন, “বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীরা বুঝতে পারছে যে যখন কোনো অনলাইন সেবা বিনামূল্যে দেয়া হয় তখন ব্যবহারকারী সেখানে আর ক্রেতা থাকে না বরং পণ্যে পরিণত হয়।”

কুকের বিবৃতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেও ব্যবহারকারীদের ডেটা কীভাবে সংগ্রহ করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা এড়িয়ে যান জাকারবার্গ।