২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে যেতে পারে অ্যাপল!

১শ' কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়া থেকে বেঁচে যেতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার আদালতে চলতি মামলায় বাদীপক্ষের দুই নারীর আইপড অভিযোগে উল্লেখিত সময়ের মধ্যে কেনা হয়নি বলে দাবি করেছেন অ্যাপলের আইনজীবীরা। সত্যি প্রমাণিত হলে ভেস্তে যেতে পারে মামলাটি। 

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

ডিজিটাল মিউজিক প্লেয়ারের বাজারে একচ্ছত্র আধিপত্য সৃষ্টি করতে বে-আইনী তৎপরতার আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ আনা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে।

২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের মার্চ মাসের মধ্যে কেনা আইপডে আইটউনস ছাড়া কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা গান যেন শোনা যায় সেজন্য অ্যাপল নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায়।

বাদীপক্ষের আইনজীবিরা অ্যাপলের এমন আচরণকে 'প্রতিযোগিতাবিমুখ' বলে উল্লেখ করেন।

বুধবার আদালতে সাক্ষ্য দেন মামলার প্রধান বাদী মারিয়ানা রোজেন। রোজেনের আইপড টাচের সিরিয়াল নম্বর চেক করে অ্যাপল আইনজীবীদের দাবি, ২০০৯ সালের জুলাই মাসে কেনা হয়েছিল ডিভাইসটি। যা মামলার অভিযোগে উল্লেখ করা সময়সীমার বাইরে।

মামলার আরেক প্রধান বাদী মেলানি উইলসনের আইপডও ওই সময়সীমার বাইরে কেনা হয়েছিল বলে এখন দাবি করছেন অ্যাপলের আইনজীবীরা।