২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাইলেন্ট ট্র্যাকিং’-এর বিরুদ্ধে ইউরোপ

গোপনে ব্যবহারকারীদের ট্র্যাক করে এমন ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপ। গ্রাহকদেরকে কীভাবে ওয়েবসাইট এবং বিজ্ঞাপনদাতারা ট্র্যাক করে থাকে ও কীভাবে তাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি আদায় করে সে বিষয়ে নতুন মত প্রকাশ করেছে ইউরোপিও তথ্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আর্টিকল ২৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ‘ডিভাইস ফিঙ্গারপ্রিন্টিং’-প্রক্রিয়াকে গোপনে গ্রাহক ডেটা সংগ্রহ করার সঙ্গে তুলনা করেছে আর্টিকল ২৯।

“ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে চাইলে বা ডেটা জমা রাখতে চাইলে ব্যবহারকারীদের জানিয়ে অবশ্যই অনুমতি নিতে হবে”

অর্থাৎ ফেইসবুক, গুগল আর মাইক্রোসফটের মতো ‘কুকি পলিসি নোটিশ’ এড়িয়ে যাচ্ছিল যে প্রতিষ্ঠানগুলো, তাদের এখন আলাদা করে নোটিফিকেশন দেখাতে হবে। 

এ বিষয়ে মাইক্রোসফট, গুগল ও ফেইসবুক কোনো পক্ষই তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলেই প্রতিবেদনে উল্লেখ করেছে গার্ডিয়ান।