২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক মাধ্যমের নিয়ম ও শর্তাবলী সহজ করার নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে মতো সামাজিক মাধ্যমগুলো কীভাবে গ্রাহক ডেটা সংগ্রহ ও ব্যবহার করে থাকে সে ব্যাপারটি গ্রাহকদের আরও স্বচ্ছ্বভাবে তুলে ধরার দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সংসদের ‘কমোন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিটির ভাষ্যে এসব প্রতিষ্ঠানের নিয়ম ও শর্তাবলী সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট বড় ও জটিল।

কমিটির সদস্যদের মতে গ্রাহক ডেটা কীভাবে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে গ্রাহকরা অবগত নাও থাকতে পারেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর শর্ত ও নীতিমালা সাধারণ ব্যবহারকারীর কাছে যেভাবে উপস্থাপন করা হয় তার মর্মোদ্ধার করা ব্যবহারকারীর জন্য শেক্সপিয়ারের লেখার মতোই কঠিন বলে মন্তব্য করেছেন কমিটির সদস্যরা।   

এই নীতিমালাগুলো তথ্য সরবরাহের জন্য নয়, বরং প্রতিষ্ঠানকে আদালত কক্ষের আইনি জটিলতা থেকে রক্ষার্থে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন কমিটির সদস্যরা।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায়শই সেবা দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে গ্রাহকের এমন তথ্য সংগ্রহ করা হয়, যেগুলোর কোনো প্রয়োজন নেই।

এ প্রসঙ্গে প্রতিবেদনে তারা মন্তব্য জানিয়েছেন, কী কারণে তথ্য সংগ্রহ করা দরকার তা গ্রাহককে জানাতে প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।