২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট’

মার্কিন গেইম নির্মাতা প্রতিষ্ঠান ব্লিজার্ড এন্টারনেইনমেন্টের জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার গেইম ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফটের’ পঞ্চম সংস্করণ ‘ওয়ারলর্ডস অফ ড্রায়েনোর’ বাজারে এনেছে বৃহস্পতিবার। কিন্তু সার্ভার বাগের কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন গেইমাররা।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সার্ভার বাগের কারণে গেইমারদের ভোগান্তির খবর জানিয়েছে বিবিসি। শনিবার গেইমটির ইউরোপের সার্ভার বন্ধছিল টানা পাঁচ ঘণ্টা। সফটওয়্যার ও হার্ডওয়্যার জটিলতা মোকাবেলায় কাজ চলছে বলে একাধিক ব্লগ পোস্টে নিশ্চিত করেছে ব্লিজার্ড।

একই সময়ের মধ্যে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের শিকার হওয়ায় আরও জটিলতার মুখে পড়েছে ব্লিজার্ড। ডিডিওএস আক্রমণ সার্ভার জটিলতা মোকাবেলা আরও কঠিন করেছে বলে স্বীকার করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

সার্ভার জটিলতায় ভুগছে হেলো: দ্য মাস্টার চিফ এডিশন, সনির রেসিং গেইম ড্রাইভক্লাব ইত্যাদি। গেইমভিত্তিক পত্রিকা ডেভেলপ-এর সম্পাদক জেমস ব্যাচেলর বলেন, “একটি পণ্য বাজারে ছাড়া হলে পণ্যটি কাজ করবে, এমনটাই আশা করেন ক্রেতারা। এ ধরনের সমস্যাগুলো একটি নতুন পণ্যের প্রথমদিনে বিক্রির উপর প্রভাব ফেলে না ঠিক, তবে নির্মাতা প্রতিষ্ঠানের খ্যাতির উপর বেশ বাজে প্রভাব ফেলে।”