২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথম ‘মেইক-এ-থন’

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হার্ডওয়্যারবিষয়ক প্রতিযোগিতা ‘মেইক-এ-থন’। ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে তিনদিনব্যাপী হার্ডওয়্যার তৈরির এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও উন্নয়নসহায়ক সংস্থা বেটারস্টোরিজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা সর্ম্পকে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বেটারস্টোরিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার ও বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমদে।

নতুন নতুন উদ্ভাবনের জন্য এ ধরনের প্রতিযোগিতার বিশেষ ভূমিকা রয়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন সামি আহমেদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যেন তাদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগে এমন পণ্য তৈরি করতে পারেন সে জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আর সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানান মিনহাজ আনোয়ার।

প্রতিযোগিতার বিজয়ী তিনজন ‘মেকারফেস্টে’ অংশ নেওয়ার সুযোগ পাবেন। ২০১৫ সালের ১০-১১ জানুয়ারি ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা www.bangladeshstartup.com  ওয়েবসাইট থেকে অথবা ০১৭২০৬৩৯৮৪৩ নম্বরে ফোন করে নিবন্ধন করতে পারবেন।