২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চিত ফিলের ভবিষ্যৎ

রোজেটার কমেট ল্যান্ডার ফিলে ৬৭পি/শারইউমোভ-গেরাসিমেঙ্কোতে পৌঁছাবে ঠিকই, তবে তা নিরাপদে হবে কি না সেটা একেবারেই ‘ভিন্নপ্রশ্ন’ বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রোজটা, স্পেসক্রাফটের অপারেশন ম্যানেজার অ্যান্দ্রেয়া আকোমাজ্জোর। শেষপর্যন্ত সত্যি হয়েছে তার শঙ্কাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

১২ নভেম্বর তিন বারের চেষ্টায় গ্রিনউইচ মান সময় ৫টা ৩৩ মিনিটে ৬৭পি/শারইউমোভ-গেরাসিমেঙ্কো ধূমকেতুতে অবতরণ করেছে রোবটিক প্রোব ফিলে। বিজ্ঞানীরা ধারণা করছেন ৬৭পির যেখানে অবতরণ করার কথা ছিল সেখান থেকে ১ কিলোমিটার দূরে অবতরণ করেছে ফিলে।

এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোবটির প্রোবটির ব্যাটারি। বর্তমান অবস্থান থেকে ব্যাটারি রিচার্জ করার জন্য প্রয়োজনীয় সূর্যরশ্মি মিলবে কি না সে বিষয়ে সন্দিহান সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

অবতরণের পরপরই ছবি পাঠানো শুরু করেছে ফিলে। ছবিগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, কোনো ধরনের শক্ত দেয়ালে হেলান দিয়ে আছে ফিলে, ধূমকেতুর পৃষ্ঠ স্পর্শ করেনি ফিলের তিন পায়ের একটি।

প্রতি ১২ ঘণ্টায় একবার করে ঘুরছে ৬৭পি। বর্তমান অবস্থান থেকে প্রতি ১২ ঘণ্টায় মাত্র দেড় ঘণ্টা সরাসরি সূর্যরশ্মি পাবে ফিলে। ফলে ব্যাটারি পুরোপুরি চার্জ হবে না বলেই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

বিবিসি জানিয়েছে, স্পেসক্রাফট রোজেটা ত্যাগ করার সময় ৬০ ঘণ্টা চলার মতো চার্জ ছিল ফিলের ব্যাটারিতে। সেই চার্জ ফুরিয়ে গেলে ফিলের ভবিষ্যত কী হবে, সেটা নিয়েই এখন আশঙ্কিত এই প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা।

এই প্রেক্ষাপটে হুমকির মুখে পরেছে ইএসএ বিজ্ঞানীদের ২৫ বছরের পরিকল্পনা।

২০০৪ সালের ২ মার্চ যাত্রা শুরু করার পর ১০ বছরে মহাকাশযান রোজেটায় ভর করে ফিলে পাড়ি দিয়েছে ৬৪০ কিলোমিটার।

আর অবতরণের ঘটনার সময়ে অভাব ছিল না নাটকীয়তার। প্রথম দুবারের চেষ্টাতে ব্যর্থ হয় এই কমেট ল্যান্ডার। একবার তো ধাক্কা খেয়ে ৬৭পির ১ কিলোমিটার দূরে চলে গিয়েছিল ফিলে। শেষ পর্যন্ত তৃতীয়বারের চেষ্টায় অবতরণে সক্ষম হয় এটি।