২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ বছরের পুরনো বাগ ‘উইনশক’

প্রায় দুই দশকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ নিজেদের তৈরি বিভিন্ন সফটওয়্যারের নিরাপত্তার হুমকি এমন অসংখ্য বাগ চিহ্নিত করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ইসু করা হয়েছে অসংখ্য আপডেট। তারপরও প্রভাবশালী এই সফটওয়্যার নির্মাতার বাঘা বাঘা ডেভেলপার আর প্রোগ্রামারদের চোখ এড়িয়ে গেছে একটি বাগ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বিবিসি জানিয়েছে, মাইক্রোসফটের উইন্ডোজ এবং অফিস সফটওয়্যারে ১৯ বছর ধরে উপস্থিত বাগটি চলতি বছরের মে মাসে আবিষ্কার করেন আরেক মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএমের গবেষকরা। তবে সদ্য আবিস্কৃত ওই বাগের ব্যাপারে সাধারণ ব্যবহারকারীদের জানানোর আগে মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে সফটওয়্যার প্যাচ ইসু করার সিদ্ধান্ত নেন তারা।

আইবিএমের মতে, উইন্ডোজ ৯৫ থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রতিটি ভার্সনেই উপস্থিতি ছিল ওই বাগের। এই দুর্বলতার সুযোগ নিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ দখল করে নেওয়া হ্যাকারদের জন্য কঠিন কিছু নয়।

এই ঝুঁকি মোকাবেলা করতে মাসিক সিকিউরিটি আপডেটে ১৪টি প্যাচ ইসু করেছে মাইক্রোসফট। আরও দুটি প্যাচ ইসু করা হবে শিগগিরই।

কেউ কেউ সদ্য আবিষ্কৃত বাগটিতে চিহ্নিত করছেন উইনশক নামে। আইবিএমের মতে, ১৯ বছর ধরে ‘চোখের সামনেই’ ছিল উইনশক।

উইন্ডোজ নার্ভার প্ল্যাটফর্মেও আছে এই বাগ। এতে ঝুঁকির মুখে পরেছে এনক্রিপ্টেড ডেটা আদান-প্রদান করে এমন ওয়েবসাইটও।