ডিসেম্বরেই গিয়ার ভিআর
ভার্চুয়াল রিয়ালিটি ভক্তদের জন্য সুখবরই বটে! ডিসেম্বর মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজারে অভিষেক হচ্ছে স্যামসাংয়ের ‘গিয়ার ভিআর’ ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের।
বুধবার গিয়ার ভিআরের ‘ইনোভেটর এডিশন’-এর অভিষেক নিয়ে এই ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গিয়ার ভিআর নিয়ে সেপ্টেম্বর মাসেই উন্মোচন করলেও, কবে নাগাদ বাজারজাত করা হবে সে ব্যাপারে স্যামসাং এতদিন গোপনীয়তা বজায় রেখেছে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গিয়ার ভিআরের ‘ইনোভেটর এডিশন’ যে কেউ কিনতে পারবেন, তবে এই সংস্করণটি মূলত ডেভেলপারদের জন্যই। তবে এখনও ডিভাইসটির দাম ঘোষণা করেনি স্যামসাং।
